প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫১ পিএম
          --- ১ মাস আগে
Ad

কেশবপুরে সাবেক মেয়রের বাড়িতে হামলার অভিযোগ

অ- অ+
কেশবপুরে সাবেক মেয়রের বাড়িতে হামলার অভিযোগ
কেশবপুরে-সাবেক-মেয়রের-বাড়িতে-হামলার-অভিযোগ
Ad


যশোরের কেশবপুরে সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮:৪৫ মিনিটে পৌর শহরের আলতাপোল গ্রামে তার নিজ বাড়িতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সীমানার প্রাচীর টপকিয়ে প্রবেশ করে হুমকি-ধামকি প্রদান করে।

ঘটনার সময় আব্দুস সামাদ বিশ্বাস মসজিদে তারাবি নামাজ আদায়ে ছিলেন। পরে বাসায় ফিরে বিষয়টি জানতে পেরে তিনি থানায় যোগাযোগ করেন। কেশবপুর থানার ওসি তাকে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুসহ নেতৃবৃন্দ শনিবার আলহাজ্ব সামাদ বিশ্বাসের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন। এ ঘটনায় সামাদ বিশ্বাস বলেন, "আমার রাজনৈতিক জীবনে এটি প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল।"

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert